মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
তৃতীয় দাম্পত্য সম্পর্ক ভাঙার ঘোষণা ঘিরে যখন নতুন করে আলোচনার কেন্দ্রে মীরা বাসুদেবন, ঠিক তখনই সামনে এলো তার এক চাঞ্চল্যকর স্মৃতিচারণ। মালয়ালামের বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘থানমাথরা’র শুটিংয়ের এক বিশেষ দৃশ্য নিয়ে মুখ খুললেন তিনি। যেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে মোহনলালকে নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল—আর সেই মুহূর্তের অভিজ্ঞতাই প্রথমবারের মতো প্রকাশ করলেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অমৃতা টিভির রেড কার্পেট চ্যাট শোয়ে মীরা বলেছিলেন, “আমি পরিচালককে একটা প্রশ্ন করেছিলাম—‘এই দৃশ্যটা কেন দরকার? এর উদ্দেশ্য কী?’ তিনি বলেছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ।’’ সিনেমার একেবারে শুরু থেকেই এই দুই চরিত্রকে খুব ঘনিষ্ঠ হিসেবে দেখানো হয়েছে। অন্তরঙ্গ একটি পরিবারও

বটে। স্বামী-স্ত্রী সবসময় খুব কাছাকাছি থাকে, খুব টাচি-ফিলি। আর এই দৃশ্যটিতে দেখা যায়, হঠাৎ মনোযোগ হারান তিনি। স্ত্রীকে ফেলে টিকটিকি খুঁজতে যান। এই ব্যাপারটি তাকে (স্ত্রীকে) ভেঙে দেয়। তখন সে বুঝতে পারে তার স্বামীর মাঝে কোনো একটা সমস্যা আছে।‘ তবে দৃশ্যটির শট দেওয়া মোহনলাল ও মীরার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। মোহনলাল এ নিয়ে মীরার কাছে ক্ষমাও চেয়েছিলেন। তা জানিয়ে মীরা বলেন, ‘মোহনলাল স্যারের জন্য এটা আরো বেশি কঠিন ছিল। কারণ তাকে দৃশ্যটিতে সম্পূর্ণ নগ্ন হতে হয়েছিল। তার জন্য এটা বেশি চ্যালেঞ্জিং ছিল। স্যারকে নিয়ে যেমন ভাবতে হয়েছিল, তেমনই নিজেকে নিয়েও ভাবতে হয়েছিল। তাছাড়া আমার সততা, আমার সম্মান নিয়ে ভাবতে হচ্ছিল। তিনি

খুবই পেশাদার একজন মানুষ। শট নেওয়ার আগে মোহনলাল স্যার এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আমি খুব দুঃখিত। আমি যদি কোনোভাবে আপনাকে লজ্জায় ফেলি, তার জন্য দুঃখিত।’ পরের ঘটনা বর্ণনা করে মীরা বলেন, ‘শুটিংয়ের আগে তিনি একটি পেটিকোট পরে ছিলেন এবং দৃশ্যের ঠিক আগ মুহূর্তে তা খুলে ফেলেন। আমি ব্লেসি স্যারকে অনুরোধ করেছিলাম যেন, খুব ছোট একটা দল নিয়ে এই শুটটি করা হয়। তারাও সেই সম্মান করেছে। আমরা সবাই মিলে দৃশ্যটি খুব আন্তরিকতা আর সততা দিয়ে করেছি।’ ব্লেসি পরিচালিত ‘থানমাথরা’ চলচ্চিত্র মুক্তির পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তাছাড়া একাধিক কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডও জিতে নেয়, যার মধ্যে ছিল সেরা চলচ্চিত্র

এবং সেরা পরিচালক। এই সিনেমার জন্য মোহনলাল পঞ্চমবারের মতো সেরা অভিনেতা বিভাগে রাজ্য পুরস্কারও অর্জন করেন। উল্লেখ্য, ২০০৩ সালে তেলেগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার গুলোর মধ্যে রয়েছে ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পাচমারাথানালিল’ প্রভৃতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!