ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
মোল্লাহাটে ছিনতাইয়ে জড়িত দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাট থানায় দায়েরকৃত ছিনতাই মামলার (মামলা নং-২০, তারিখ-১৬/০৪/২৫ইং) তদন্ত ও আসামী গ্রেফতারে অভিযান চালিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বুধবার রাত ২টায় অভিযানকালে ছিনতাইকৃত একটি Lifan KPR মোটরসাইকেল ও একটি হেলমেটসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ আলফাজ মোল্লা (২৫), পিতা-মোঃ মোস্তফা মোল্লা, ২। মোঃ রকিবুল কাজী (২৩), পিতা-মোঃ রহমত কাজী, উভয়ের বাড়ি কাহালপুর (পশ্চিমপাড়া), মোল্লাহাট, বাগেরহাট।
তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি সিলভার রঙের গুপ্তি, একটি চাপাতি এবং একটি লোহার হাতুড়ি।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।





