ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ
চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে
শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা
নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন
বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা
মোয়ানার টিজারে ক্যাথরিনের চমক
সমুদ্রের গর্জন যেন আবারও তাকে টেনে নিল নিজের গভীরে—ফিরে এলো মোয়ানা, তবে এবার জীবন্ত রূপে! বহু প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হয়েছে ডিজনির আইকনিক চরিত্রকে ঘিরে নির্মিত লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’র টিজার ট্রেলার। রঙিন অ্যানিমেশনের জগৎ পেরিয়ে বাস্তব পর্দায় পা রাখা এই অভিযাত্রায় মোয়ানার ভূমিকায় হাজির হয়েছেন নবাগতা ক্যাথরিন লাগাইয়া, যাকে ঘিরে উত্তেজনা এখন চরমে ডিজনিপ্রেমীদের মাঝে।
প্রকাশিত ছবিটির টিজারজুড়ে ছিল, সেই পরিচিত নস্টালজিয়া, যেখানে মোটুনুই দ্বীপের গণ্ডি পেরিয়ে সমুদ্রের আহ্বানে সাড়া দেয় এক সাহসী তরুণী। টিজারের শুরুটা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় ২০১৬ সালের সেই জনপ্রিয় অ্যানিমেটেড ছবিটির শুরুতে।
যেখানে শিশু মোয়ানা প্রথমবারের মতো সমুদ্রের জাদুকরী স্পর্শ পায়, একটি ঝিনুক তাকে সমুদ্রের গভীরের দিকে টানে।
টিজারের অন্যতম বড় চমক ছিল বিশাল আকৃতির এক বাজপাখি, যা মুহূর্তের মধ্যে রূপ পরিবর্তন করে ডেমিগড বা উপদেবতা ‘মাউই’-তে পরিণত হয়। আর এই চরিত্রে অ্যানিমেশন সিনেমার মতোই অভিনয় করেছেন হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন (দ্য রক)। টিজারের শেষ দৃশ্যে ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিতে দেখা যায় ক্যাথরিনকে। সেখানে নিজের পরিচয় দিয়ে তাকে গাইতে শোনা যায় সেই আইকনিক সংলাপ ‘আই অ্যাম মোয়ানা’। এমি এবং টনি অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক থমাস কাইল এই সিনেমাটি পরিচালনা করছেন। প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন, বিউ ফ্লিন, লিন-ম্যানুয়েল মিরান্ডা এবং ড্যানি গার্সিয়ার মতো ব্যক্তিত্বরা। এছাড়া মূল অ্যানিমেটেড সিনেমায় মোয়ানার কণ্ঠ দেওয়া আউলি ক্রাভালহো এবার থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। ক্যাথরিন ও ডোয়াইন
জনসন ছাড়াও সিনেমায় মোয়ানার বাবা 'চিফ তুই' চরিত্রে জন তুই, মা 'সিনা' চরিত্রে ফ্র্যাঙ্কি অ্যাডামস এবং দাদী 'তালা' চরিত্রে রেনা ওয়েন অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ১০ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।