মোদি যা বলে তাই করেন জয় শাহ: আফ্রিদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫

মোদি যা বলে তাই করেন জয় শাহ: আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ |
আইসিসির চেয়ারম্যান জয় শাহ’র কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক দাবি করছেন, ভারতের মোদি সরকারের নির্দেশনা মেনে চলেন জয় শাহ। একই সঙ্গে ভারতীয় মিডিয়ার উপস্থাপনাকে হাস্যকর বলেছেন বুমবুম খ্যাত এই ক্রিকেটার। পাকিস্তানের গণমাধ্যমে আইসিসি সভাপতিকে নিয়ে আফ্রিদি বলেছেন, ‘মোদি সরকার যা বলেন বাছবিচার না করে সেটাই করেন জয় শাহ। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করা যেন জয় শাহর দায়িত্ব।’ ভারতশাসিত পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আফ্রিদি। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করেছেন যে ভারত কোনো কিছু না ভেবেই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে। ভারতের মিডিয়াও একই কাজ করছে। আফ্রিদি বলেছেন, ‘তারা (ভারতের গণমাধ্যম) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে

তোলে। বলিউডও আছে এই তালিকায়।’ আফ্রিদি দাবি করছেন, তারা যখন ভারতে ১৯৯৯ সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটের কি করা উচিত তাও বলেছেন আফ্রিদি, ‘পিসিবির এই মুহূর্তে লবিং শক্তিশালী করা। আইসিসির সঙ্গে এবং অন্য যত বোর্ড আছে সবার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মজবুত করা উচিত।’ এক বিবৃতিতে আফ্রিদি দাবি করেছেন যেন ক্রিকেটের মতো খেলাধুলা নোংরা উত্তেজনার শিকার না হয়, ‘খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন দ্বন্দ্বের কারণ না হয়।’ যদিও বিসিসিআই ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে

পাকিস্তানের সঙ্গে তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। এমনকি তারা আইসিসি ও এসিসি ইভেন্টেও পাকিস্তানকে এড়িয়ে খেলতে চায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন