মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ September, ২০২৫

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ September, ২০২৫ |
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ফোনালাপের বিষয়টি নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে, জন্মদিন উপলক্ষে আপনার ফোন এবং উষ্ণ শুভেচ্ছার জন্য। ভারত-আমেরিকা সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি আপনার মতোই প্রতিশ্রুতিবদ্ধ।’ মোদি আরও উল্লেখ করেন, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে ট্রাম্পের প্রচেষ্টাকেও তিনি সমর্থন করেন। মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নতুন নয়। ক্ষমতায় থাকার সময়ও দু’জনকে একাধিক আন্তর্জাতিক মঞ্চে একে অপরের প্রশংসা করতে দেখা গেছে। মোদির জন্মদিনে ট্রাম্পের এ শুভেচ্ছা ফোন

আবারও তাদের ব্যক্তিগত সখ্যের প্রতিফলন ঘটিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার