মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৬

মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৬ |
আসন্ন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফ্র্যান্সের তারকা কিলিয়াম এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ। তাদের সামনে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ। এক যুগ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে রেখেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে জার্মানির ৭–১ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল করেন ক্লোসা। সেটি ছিল বিশ্বকাপে তার ১৬তম গোল। সেই গোলেই ক্লোসা ছাড়িয়ে যান ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে। শুধু তাই নয় বিশ্বকাপের ইতিহাসে তার সেই গোল সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়ে দেয়। ক্লোসার ২৪ ম্যাচে করা ১৬ গোলের সেই রেকর্ড এবার হুমকির মুখে। ক্লোসার রেকর্ডটি ভাঙার পথে সবচেয়ে কাছাকাছি আছেন মেসি। ২০২২

বিশ্বকাপজয়ী এই তারকার বর্তমান গোলসংখ্যা ২৬ ম্যাচে ১৩। অর্থাৎ, আর মাত্র তিন গোল করলে মেসি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে এবং চার গোল করতে পারলে এককভাবে শীর্ষে। আর্জেন্টিনা দলে এবারও ‘নিউক্লিয়াসের’ ভূমিকায় থাকবেন মেসি। চার গোল করে ক্লোসার রেকর্ড ভাঙা তাই মেসির পক্ষে খুবই সম্ভব। এই মুহূর্তে মেসির চেয়ে এক গোল কম আছে এমবাপ্পের। ২৭ বছর বয়সী এমবাপ্পে নিজের তৃতীয় বিশ্বকাপেই ছাড়িয়ে যেতে পারেন সবাইকে। চার গোল করলে তিনি ছুঁয়ে ফেলবেন ক্লোসাকে, শীর্ষে উঠতে দরকার ৫ গোল। তবে বয়স কম হওয়ায় এমবাপ্পের সামনে ভবিষ্যতেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট