মেসিকে সর্বকালের সেরা মানছেন ইয়ামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

মেসিকে সর্বকালের সেরা মানছেন ইয়ামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
লিওনেল মেসির কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, ‘ফুটবলে এ প্রজন্মের সেরা কে?’ রাগঢাক না রেখেই আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, লামিনে ইয়ামালের নাম। স্প্যানিশ এই সেনশেসনকে ইতোমধ্যে মেসির সঙ্গে তুলনা করা হয়। বিয়ষটি ভালো লাগে ইয়ামালের। তবে এমনটি মানতে রাজি নন। বার্সেলোনার তরুণ তুর্কি মনে করেন, মেসি সর্বকালের সেরা। তার সঙ্গে বা কারও সঙ্গে তুলনা করার ইচ্ছে আপাতত ইয়ামালের নেই। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে লড়ার আগে বার্সা তারকা শুনিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ইয়ামাল বলেছেন, ‘আমি তার সঙ্গে নিজেকে তুলনা করছি না। কারণ আমি কারো সঙ্গে নিজেকে তুলনা করি না। আর মেসির সঙ্গে তো প্রশ্নই আসে না। প্রত্যেকেই প্রতিদিনই নিজেদের উন্নতির চিন্তা করি। আগামী

দিন কিভাবে আরো ভাল খেলা যায়, সেই চিন্তা করি। সে কারণে আমার মনে হয় মেসি বা অন্য কারো সঙ্গে তুলনার কোন অর্থ নেই। আমি নিজের মধ্যে থেকে শুধুমাত্র ফুটবলকে উপভোগ করতে চাই।’ ইয়ামাল আরো বলেছেন আর্জেন্টাইন সুপারস্টারকে তিনি সর্বকালের সেরা ফুটবলার হিসেবেই চিন্তা করেন, ‘আমি অবশ্যই তার প্রশংসা করি, তার খেলা ভালবাসি। ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে তাকে পছন্দ না করে উপায় নেই। কিন্তু তার সাথে নিজেকে তুলনা করিনা।’ আগামীকাল অলিম্পিক স্টেডিয়ামে মিলানের বিপক্ষে ইয়ামাল যদি খেলতে নামেন তবে বার্সেলোনার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় এটি হবে তার শততম ম্যাচ। এমন ম্যাচটি রাঙিয়ে দিতে চান ইয়ামাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার