মেয়ের হবু জামাইকে নিয়ে পালালেন অনিতা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

মেয়ের হবু জামাইকে নিয়ে পালালেন অনিতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
মেয়ের বিয়ের কয়েকদিন আগে হবু জামাইয়ের সঙ্গে পালালেন কন্যার মা।ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের মাদরাক এলাকায় এমন কাণ্ড ঘটেছে। মেয়ে শিবানীর বিয়ের বাকি হাতে গোনা কয়েকদিন। বিয়ে উপলক্ষে বাড়িতে আসা যাওয়া শুরু হয় আত্মীয়স্বজনদের। পুরো পরিবার যখন আনন্দে ভাসছে ঠিক তখন ঘটে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের ১০ দিন বাকি থাকতেই মেয়ের হবু স্বামীর সঙ্গে পালিয়ে গেছেন মা।বিয়ের আগে মায়ের এমন ঘটনায় হতবাক পুরো পরিবার। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শিবানীর মায়ের নাম অনিতা। তিনি তার হবু স্বামীর সঙ্গে পালিয়ে যাওয়ার সময় বাড়ির থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকার বেশি এবং ৫ লাখ টাকার বেশি মূল্যের গয়নাও নিয়ে গেছেন। মেয়েটির বাবার মতে, তার মেয়ের বিয়ের

তারিখ ১৬ এপ্রিল নির্ধারিত ছিল, যার জন্য বিয়ের কার্ডও বিতরণ করা হয়েছিল। সব প্রস্তুতি পুরোদমে চললেও জামাই মেয়ের সঙ্গে খুব কমই কথা বলতেন, উল্টো প্রতিদিন প্রায় ২০-২২ ঘণ্টা মেয়ের মায়ের সঙ্গে কথা বলতেন। মেয়েটির বাবা জানিয়েছেন, তিনি কাজের জন্য বেঙ্গালুরুতে থাকেন এবং সম্প্রতি গ্রামে ফিরেছেন।ফিরে এসে জামাই ও স্ত্রীর ঘনিষ্ঠতা দেখে তার সন্দেহ হয়। হবু জামাই পালানোর আগে তাকে বলেছে, তুমি তোমার স্ত্রীকে ২০ বছর ধরে হয়রানি করেছ, এখন তাকে বাঁচতে দাও এবং ভুলে যাও। অন্যদিকে, মেয়ে শিবানী মায়ের প্রতি ঘৃণা প্রকাশ করে এবং পুলিশকে জানায়, তার মা গয়না এবং টাকা নিয়ে পালিয়েছে, লোকটি তাকে যেমন বলেছে তেমনই সে সবকিছু করেছে। গত তিন-চার

মাস ধরে রাহুল ও আমার মা ফোনে অনেক কথা বলতেন। আমাদের আলমারিতে নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং ৫ লাখ টাকার বেশি মূল্যের গয়না ছিল। মা তার কথা মতোই সবকিছু করেছেন। এমনকি ১০ টাকাও ফেলে যাননি। আমার মা আমাদের সব টাকা নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, এখন তিনি যা খুশি করতে পারেন, আমাদের কিছু যায় আসে না। আমরা শুধু চাই আমাদের টাকা ও গয়না ফেরত দেওয়া হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর