ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে
নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা
কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন
৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’?
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক
অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ
গাঢ় নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ, প্যান্ট হবে খাকি
মেট্রো যাত্রীদের সুখবর দিলো ডিএমটিসিএল
দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ভ্রমণের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম আবারও শুরু হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ রবিবার (৩ নভেম্বর) থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
প্রসঙ্গত, শনিবার-বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল
করছে মেট্রোরেল। এ ছাড়া শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে দ্রুতগতির এ গণপরিবহন।
করছে মেট্রোরেল। এ ছাড়া শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে দ্রুতগতির এ গণপরিবহন।



