মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছেন দূরে। সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথায় মেগাসিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে। দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘খুশবু’। সেখানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা চরিত্রে অভিনয় করেছেন মাহি। চরিত্রটির প্রথম উপস্থিতিতেই একটি আইটেম গানে তাকে দর্শকরা দেখতে পাবেন। ‘খুশবু’র গল্প গড়ে উঠেছে জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে কেন্দ্র করে। নাটকে ফুটে উঠবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, ভালোবাসা-ঘৃণার দিকগুলো, যা অনেকটা অজানাই থেকে

যায় সাধারণ মানুষের কাছে। পাশাপাশি এতে তুলে ধরা হবে রুপালি পর্দার আড়ালের মানুষের গল্পও। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অভিজ্ঞ শিল্পীরা। একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহি থাকছেন একটি বিশেষ চরিত্রে। নাম ভূমিকায় অভিনয় করছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও

রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘খুশবু’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার