‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোদনাইল পানির কল এসিআই কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন এ তথ্য জানান। গ্রেপ্তার মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। র‌্যাব কর্মকর্তা ইশতিয়াক হোসাইন জানান, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল এসিআই গেইটের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসান। রাত ৮টার দিকে সন্দেহভাজন ওই যুবককে আটক

করা হয়। পরে তাকে তল্লাশি করে খালি ম্যাগাজিনযুক্ত ১টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারটিতে খোদাই করে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করেছেন অবৈধভাবে রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশ্যে বহন করছিল। তার কাছে অস্ত্র রাখার কোনো বৈধ কাগজপত্র নেই। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার