মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরকে মৃত্যুর পাঁচ বছর পর কর পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। কর অঞ্চল-১২ থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা বকেয়া আছে। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০,৩৮০ টাকা বকেয়া রয়েছে। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এটি নিয়মিত কার্যক্রম। এন্ড্রু কিশোরের পরিবারের সদস্যদের ওপর এই বকেয়া করের দায় বর্তাবে। এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কর আদায় আইন অনুসারে, প্রথমে মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। সংশ্লিষ্ট উপ-কর কমিশনার নোটিশের মাধ্যমে সেই উত্তরাধিকারীকে অবহিত করবেন। এরপর ওই উত্তরাধিকারী প্রতিবছর মৃত

করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন। করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হয় না। যতদিন পর্যন্ত মৃত করদাতার সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বণ্টন হয়নি, ততদিন মনোনীত প্রতিনিধি কর পরিশোধ করতে থাকবেন। এ ক্ষেত্রে কর না দিলে বা আইনশৃঙ্খলা না মানলে মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রসঙ্গত, দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের জুলাইয়ে প্রয়াত হন এন্ড্রু কিশোর। তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার কণ্ঠে বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী গানগুলো সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!