মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

মৃত্যুর আগে ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক ভক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের নিজের জীবনটাও সিনেমার কোনো কাহিনীর চেয়ে কম নয়। মাদক থেকে জঙ্গি যোগসূত্র-একাধিক বিতর্কে জড়িয়েছে অভিনেতার নাম। তবুও তার প্রতি অনুরাগীদের উন্মাদনা কমেনি একটুও। এমনকি এক ভক্ত তো মৃত্যুর আগেই তার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে দিয়ে যান! নিশা পাতিল নামের ওই নারী ছিলেন সঞ্জয় দত্তের অন্ধভক্ত। নিজের ৭২ কোটি টাকার সম্পত্তি তিনি লিখে দিয়েছিলেন সঞ্জয়ের নামে। অথচ জীবদ্দশায় নিশা কখনোই সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করেননি। শুধু পর্দাতেই দেখে আসতেন স্বপ্নের নায়ককে। ২০১৮ সালে ঘটনা। নিশা নামের সেই ভক্ত ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়েছেন জেনে অবাক রীতিমত হয়ে যান সঞ্জয়। মুম্বাইয়ের বাসিন্দা ৬২ বছরের নিশা

পাতিল জটিল অসুখে ভুগছিলেন। একটা সময় মৃত্যুর আগেই নিজের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন সঞ্জয় দত্তের নামে। অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়ে দেওয়ার আবেদনসহ একাধিকবার ব্যাংকে চিঠি লিখে পাঠিয়েছিলেন নিশা। পুরো বিষয়টি পরে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান সঞ্জয়। তবে এত বড় অঙ্কের সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেলেও, তা নিয়ে কোনো আগ্রহ দেখাননি সঞ্জয়। স্পষ্ট জানিয়েছিলেন, নিশা পাতিলকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। এমনকি পুরো বিষয়টি নিয়ে তিনি অবাক হয়ে যান। সঞ্জয়ের আইনজীবীও স্পষ্ট জানিয়ে দেন, এই ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোনো অভিপ্রায় নেই অভিনেতার। পর্দার মুন্না ভাই সেই সময়ে বলেছিলেন, আমি এই সম্পত্তি নেব না। আমি তো নিশা পাতিলকে চিনতামই

না। তবে পুরো ঘটনায় আমি খুবই অভিভূত হয়েছি। চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল