ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
মৃত্যুর আগে তরুণীর শেষ অডিও বার্তা, ‘ভালো থেকো, বিয়ে করে নিও’
ফোনে প্রেমিকের উদ্দেশে অডিও রেকর্ড করে আত্মহত্যা করেছেন রাধা ঠাকুর নামে এক তরুণী। কোনো সুইসাইড নোট পাওয়া না-গেলেও তরুণীর ফোন ঘেঁটে অডিও বার্তা উদ্ধার করেন পরিবারের সদস্যরা। সেখানে তিনি বলেন, ভালো থেকো, বিয়ে করে নিও।
সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বনসকাঁথা জেলার পালানপুরে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম রাধা ঠাকুর। ২৭ বছর বয়সী রাধা একটি বিউটি পার্লার চালাতেন। কয়েক বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে বোনের পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। তার কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা তা জানাতে পারেনি পরিবারের লোকজন।
রাধার আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে মৃতের
বোন জানিয়েছেন, গত রোববার রাতে পার্লার থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিলেন রাধা। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির লোকজনই পরে তার ফোন ঘাঁটেন। সেখানে রেকর্ড করে রাখা অডিও বার্তা পান তারা। সেগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা। অবশ্য কার উদ্দেশে তিনি এসব কথা বলে গিয়েছেন তা জানেন না তার পরিবারের লোকজন। অচেনা ওই ব্যক্তির বিরুদ্ধেই তার বোন থানায় অভিযোগ দায়ের করেছেন। এনডিটিভি বলছে, পুলিশ ওই তরুণীর আত্মহত্যার কারণ এবং কেন তিনি তার অডিও-ভিডিওগুলোতে ক্ষমা চেয়েছিলেন তা জানার চেষ্টা করছে। তার শেষ রেকর্ড করা কথোপকথনে রাধাকে লোকটির কাছে একটি ছবি চাইতে শোনা যায়। তার পরিবার বলেছে, তিনি লোকটির
কাছে একটি ছবি চেয়েছিলেন, কিন্তু সে তা পাঠাচ্ছিল না। রেকর্ড করা কলে তাকে বলতে শোনা যায়, ‘দেখো, সাতটার মধ্যে ছবি না পেলে কী হয়।’ এদিকে মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওগুলোর একটিতে তিনি তার প্রেমিকের কাছে ক্ষমাও চেয়েছিলেন। সেখানে তাকে বলতে শোনা গেছে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে না জিজ্ঞেস করেই আমি ভুল পদক্ষেপ নিচ্ছি। দুঃখ করো না, ভালো থাকো, জীবন উপভোগ করো এবং বিয়ে করে নিও। ভাববেন না যে আমি আত্মহত্যা করে মারা গেছি। আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি ভালো থাকলে, আমার আত্মা শান্তি পাবে। আমি কাজ এবং জীবন নিয়ে বিরক্ত, তাই এই পদক্ষেপ নিচ্ছি।