মুম্বাইতে শাকিব খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

মুম্বাইতে শাকিব খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
দেশীয় সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে বড় নাম শাকিব খান। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ এই তিন সিনেমার পর তুমুল আলোচনায় তিনি। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে তুঙ্গে চলে যান শাকিব। আসছে ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে তার অভিনীত ‘দরদ’ সিনেমা। এদিকে মঙ্গলবার (২২ অক্টোবর) এক মাসের জন্য মুম্বাইতে পাড়ি জমিয়েছেন শাকিব। এদিন দুপুর সাড়ে ১২টার একটি ফ্লাইটে মুম্বাই গেছেন তিনি। মুম্বাইতে টানা একমাস ‘বরবাদ’ সিনেমার শুটিং করবেন শাকিব। সব কিছু ঠিক থাকলে ২৪ অক্টোবর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এই সিনেমায় কলকাতার অভিনেত্রী ইধিকা পাল নায়কের বিপরীতে রয়েছেন। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকার রসায়ন দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিল। ‘বরবাদ’ শুটিংয়েও অংশ নিচ্ছেন ইধিকা। কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ছিলেন

ইধিকা পাল। সেখান থেকে শাকিব খানের নায়িকা হিসেবে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজের সুযোগ পান। আর প্রথম সিনেমাতেই বাজিমাত। কলকাতার ইন্ডাস্ট্রিতে অবশ্য কাজের সুযোগ সেভাবে পাননি ইধিকা। তবে বাংলাদেশের সিনেমায় ফের সুযোগ মিলল তার। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। তিনি নাটক নির্মাণ করে সাফল্য পেয়েছেন। এখন দেখার বিষয় বিগ বাজেটের সিনেমাটি দিয়ে কেমন সাড়া ফেলেন পরিচালক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার