মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
মুজিববর্ষের নামে কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তার একটি ডুকমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুজিববর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আপনারা জানেন মুজিববর্ষ ঘিরে কীভাবে একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, সেটি নিয়ে ডকুমেন্ট করার কথা কেবিনেটে হয়েছে।’ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত টাকা খরচ করেছে, তা নিয়ে ডকুমেন্টেশন হবে জানিয়ে তিনি বলেন, ‘মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কী কী খাতে কত টাকা অপচয় করেছে, তার একটা তালিকা করা হবে।’ প্রেস

সচিব বলেন, ‘আমরা যেখানে ঋণের জন্য আইএমএফের কাছে হাত পাতছি; আইএমএফের কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাচ্ছি; সেখানে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছি, কিছু ম্যুরাল বানিয়েছি, কিছু স্ট্যাচু বানিয়েছি। শুধু সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না।’ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকেও জোর করা হয়েছে, ফলে কেউ মুজিব কর্নার করেছে, কেউ মুজিবের ম্যুরাল বানাতে বাধ্য হয়েছেন। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের একটা উন্মাদনা ছিল।’ টাকা অপচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটা পত্রিকায় রিপোর্ট দেখেছি, সেটা যাচাই করতে পারিনি। পত্রিকাটি বলছে, শুধু ম্যুরাল বানানোর নামে চার হাজার

কোটি টাকা খরচ করে ১০ হাজার মূর্তি বানানো হয়েছে।’ মুজিববর্ষে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আগে ডকুমেন্টেশন হোক, তারপর দেখা যাবে কী করা যায়। ডকুমেন্টেশনের পর দেখতে পাব কী পরিমাণে অপচয় হয়েছে। এসব টাকা করদাতাদের টাকা। এই টাকা কীভাবে ব্যয় হলো, অবশ্যই আমরা দেখব ‘ এ সময় তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয় দেখেছেন পদ্মা সেতুতে দুটি ম্যুরালের জন্য ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে, চিন্তা করা যায়?’ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে