মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘ধূমকেতু’ ও ‘কুলি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনের সর্বোচ্চ আয়ের কীর্তি গড়ল। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি। এর আগে টালিউডের কোনো সিনেমা প্রথম দিনে এত আয় করতে পারেনি বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ২০১৩ সালের পর ধূমকেতুর মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন দেব-শুভশ্রী জুটি। এই সিনেমার কাজ শেষ হয়েছিল ১০ বছর আগে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক আকর্ষণে দীর্ঘদিনের ব্যক্তিগত তিক্ততা ভুলে একসঙ্গে প্রচারে নেমেছিলেন দেব ও শুভশ্রী।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকের সঙ্গে কথা বলেছেন, নেচে মাত করেছেন, এমনকি মুক্তির আগে একসঙ্গে মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। প্রথম দিনের বক্স অফিস রেকর্ডই প্রমাণ করল তাঁদের এই প্রচেষ্টা সফল হয়েছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু শুধু প্রেমকাহিনি নয়, বরং সমাজের নানা দিকও তুলে ধরেছে। এতে অভিনয় করেছেন দেব, শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন রানা সরকার ও দেব। অন্যদিকে, রজনীকান্ত অভিনীত কুলি সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে দর্শকদের উন্মাদনার আভাস পাওয়া গিয়েছিল। সান পিকচার্স প্রযোজিত ছবিটি প্রথম দিনেই আয় ছাড়াল ১৫০ কোটি রুপি, যা তামিল ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। স্বর্ণ চোরাচালানের

ঘটনাকে ঘিরে নির্মিত কুলি সিনেমায় এক কুলির অতীত ও বর্তমানের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র প্রমুখ। অতিথি চরিত্রে আছেন আমির খান। গতকালই রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’। এই বিশেষ দিনে মুক্তি পাওয়া কুলি সাফল্যের নতুন রেকর্ড গড়ে রজনীকান্তকে আরও একবার ভক্তদের মনে অমর করে তুলল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল