মুক্তির আগেই ‘এমথ্রিগান ২.০’-এর প্রভাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

মুক্তির আগেই ‘এমথ্রিগান ২.০’-এর প্রভাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
চলতি মাসেই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন হরর সিনেমা ‘এমথ্রিগান ২.০’। মুক্তির আগেই সিনেমাটি হলিউড বক্স অফিসে দাপট দেখানোর আভাস দিচ্ছে। এবারের গ্রীষ্মে একাধিক হরর সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে এবং ‘এমথ্রিগান’-এর এই সিক্যুয়েলও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এমথ্রিগান’ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি পুতুলকে ঘিরে নির্মিত, যে ধীরে ধীরে আত্মচেতনা অর্জন করে এবং নিজের প্রিয় মানুষের কাছ থেকে অন্য কাউকে যে কোনো উপায়ে দূরে রাখতে চায়। সে সময় হররপ্রেমীদের মধ্যে মুভিটি দারুণ আলোড়ন তোলে। তিন বছর পর এবার আসছে এর সিক্যুয়েল ‘এমথ্রিগান ২.০’। আগের মতো এবারও এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জেরার্ড জনস্টোন এবং

অভিনয়ে ফিরেছেন অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্র, অ্যামি ডোনাল্ড ও জেনা ডেভিস। বক্স অফিস প্রোর প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সিনেমাটির উদ্বোধনী সপ্তাহান্তে উত্তর আমেরিকায় আনুমানিক ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। এ আয় প্রথম সিনেমার উদ্বোধনী আয়ের (৩০.৪ মিলিয়ন ডলার) কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের ‘এমথ্রিগান’ সিনেমার বাজেট ছিল মাত্র ১২ মিলিয়ন ডলার আর এটি বিশ্বব্যাপী আয় করেছিল ১৮০.০৮ মিলিয়ন ডলার, যা ছিল এক অভাবনীয় সাফল্য। এখন দেখা যাক, নতুন এ কিস্তিটি আগের মতোই দর্শকদের মন জয় করে বক্স অফিসে একই রকম দাপট দেখাতে পারে কি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…