‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ |
সদ্য শেষ হওয়া ‘মিস ইউনিভার্স’-এর রেশ কাটতে না কাটতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে। খবর : এপি বুধবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা যায়, এর আগে, জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগ আনা হয়েছিল এবং ২০২৩ সালে তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংককের একটি আদালতে তার হাজিরা দেওয়া কথা ছিল, কিন্তু অবশেষে হাজির হতে ব্যর্থ হন। ব্যাংকক দক্ষিণ জেলা আদালতের এক বিবৃতি অনুসারে, যেহেতু জাকরাজুততিপ তার অনুপস্থিতির বিষয়ে আদালতকে অবহিত করেননি, তাই তিনি পালিয়ে যাবেন বলে

মনে করা হয়েছিল। আয়োজকদের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে মিস ইউনিভার্স প্রতিযোগিতার পর্দা নেমেছে। তবে এবারের আসরে মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকরাজুততিপকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক। আরও জানা যায়, জেকেএন-এ বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে এই উদ্যোক্তার বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য গোপন করার অভিযোগ এনে মামলা করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট। এ ছাড়া নতুন করে আগামী ২৬ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, একসময় মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। ২০২২ সালে অ্যান জাকাপং জাকরাজুততিপের জেকেএন গ্লোবাল গ্রুপ এটি

২০ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএর কাছে বিক্রি করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল