মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমলে আলোয় যখন সারা দুনিয়ার সুন্দরীরা সারিবদ্ধ ভাবে দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, হঠাৎই কঠোর, প্রায় তাচ্ছিল্যভরা মুখে মিস ভেনেজুয়েলা জোরে ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন সামনে, যেন মিস বাংলাদেশ সেখানে দাঁড়িয়েই থাকার অধিকার রাখেন না। অথচ স্পষ্ট বোঝা যাচ্ছিল—এক চুল নড়ার মতো ফাঁকও ছিল না মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার জন্য। এই ঘটনাই এখন রীতিমতো আগুন জ্বালিয়েছে সৌন্দর্য প্রতিযোগিতার আঙিনায়, উঠেছে প্রশ্ন—এ কি শুধু অসাবধানতা, নাকি ‘সাশ-হীন’ দেশের প্রতি অঘোষিত অবজ্ঞা? তবে সেই ভিডিওতে বিদেশী দর্শকদের অনেকের মন্তব্য ছিল, ‘লিডিং’ বা ঐতিহ্যবাহী শক্তিশালী

দেশগুলোর প্রতিযোগীরা প্রায়ই ‘নন-স্যাশ’দেশের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করে থাকেন। সেই ধারাবাহিকতারই প্রতিফলন যেন দেখা গেল ভেনেজুয়েলার প্রতিনিধির আচরণে। তবে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছেন মিস বাংলাদেশ। আচমকা পরিস্থিতিতে তিনি যেভাবে শান্ত, মার্জিত ও সম্মানজনক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখালেন, তা দর্শকদের মন জিতে নিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন,’তার নড়াচড়া করার প্রয়োজনই ছিল না, কিন্তু তবুও তিনি অসাধারণ সৌজন্য দেখিয়েছেন।‘ মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা ঘটনাটি সামনে আসার পর অনেকে ‘স্টেজ এটিকেট’ ও বড় দেশের আধিপত্যের বিষয়েও নতুন করে প্রশ্ন তুলছেন। মিস ইউনিভার্সের মঞ্চে যেখানে বলা হয় সমতার কথা, সেখানে এমন আচরণ নিয়ে সমালোচনা যেন থামছে না ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে