মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ October, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মিস ইউনিভার্সে প্রথমবারের মতো আমিরাতের তরুণী মরিয়ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এক তরুণী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহাম্মদ দেশের হয়ে এবারের আসরে প্রতিনিধিত্ব করবেন। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে শতাধিক আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হয়েছেন তিনি। সম্প্রতি মরিয়ম মিস ইউনিভার্স ইউএই ২০২৫-এর খেতাব অর্জন করেছেন। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি আমিরাতের হয়ে মঞ্চে উঠবেন। ফ্যাশন বিষয়ে পড়াশোনা করছেন মরিয়ম। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি সেইসব নারীর কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী ও কৌতূহলী। মিস ইউনিভার্স ইউএই কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়— এটি অনুপ্রেরণা, দায়িত্ব ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক।” অস্ট্রেলিয়ার

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন মরিয়ম। বর্তমানে ইএসএমওডি দুবাই-এ ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করছেন। পড়াশোনা, শিল্পচর্চা ও সামাজিক সচেতনতার সমন্বয় ঘটাতে আগ্রহী তিনি। তাঁর লক্ষ্য দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সমাজে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করা। টেকসই ফ্যাশন নকশায় দক্ষ মরিয়ম ইতোমধ্যে ‘রামাদান আমান’ ও ‘দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভ’-এর মতো দাতব্য উদ্যোগে কাজ করেছেন। এছাড়া আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতে আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে গড়া তাঁর আগ্রহও অনন্য। বাজপাখি শিকার বা উট চালানোর ঐতিহ্য থেকে শুরু করে টেকসই ফ্যাশন ও বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়ে তিনি তুলে ধরেছেন আরব আমিরাতের বহুমাত্রিক সংস্কৃতি। সৌন্দর্য ও দৃঢ়তার মিশেলে মরিয়ম দেশের মূল্যবোধের এক

গর্বিত প্রতীক হয়ে উঠেছেন। নিজের যাত্রা সম্পর্কে মরিয়মের প্রত্যাশা, “আমি চাই আমিরাতের নতুন প্রজন্মের নারীরা আমার মাধ্যমে অনুপ্রেরণা পাক। আমি বিশ্বের সামনে তুলে ধরতে চাই আমাদের দেশের ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের গল্প।” মিস ইউনিভার্স ইউএই-এর জাতীয় পরিচালক পপি ক্যাপেলা মরিয়মকে বিজয়ী ঘোষণা করে বলেন, “মরিয়ম তাঁর বাগ্মিতা, দৃষ্টিভঙ্গি এবং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ক্ষমতায়ন ও বৈশ্বিক দৃষ্টিসম্পন্ন মনোভাবের মাধ্যমে নিজেকে সবার থেকে আলাদা করে তুলেছেন।” সূত্র: খালিজ টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান