মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

মিরাজের সেঞ্চুরিতে বড় লিডের পথে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশ দল যখন খাদের কিনারে, তখন ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময় বিপর্যয় ছাড়াই কাটিয়ে দেন। আজ তৃতীয় দিনে দেখান প্রত্যয়। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিও তুলে নিয়েছেন। মিরাজের ব্যাটে চড়েই জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের পথে হাঁটছে টাইগাররা। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এখনও প্রথম ইনিংসে ব্যাটিং করছে টাইগাররা। ৩ উইকেট নিয়ে শুরু করা বাংলাদেশকে ২৯১ থেকে ৪৪০ রান পর্যন্ত টেনে এনেছেন মিরাজ। দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। তাতেই স্বাগতিকরা জমা করেছে ২১৩ রানের লিড। তৃতীয় দিনের প্রথম সেশনে দ্রুতই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের ৫ রান নিয়ে

নামা তাইজুল ইসলাম সকালে ফেরেন আরও ১৫ রান যোগ করে। এরপর চট্টগ্রামের পুরো দিনের গল্প লেখেন মিরাজ ও তানজিম। দুজনের জুটিতে আসে ৯৬ রান। মিরাজ যখন সেঞ্চুরি থেকে ২ রান দূরে তখন ফিফটি হাতছাড়া করে ফেরেন তানজিম। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবার খেলতে নামা এই পেসারের ব্যাট থেকে আসে ৪১ রান। তানজিম ফেরার পর মিরাজকে সঙ্গ দিচ্ছেন আরেক পেসার হাসান মাহমুদ। ১৬ রান নিয়ে দিন শুরু করা মিরাজও দেরি করেননি। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১৫০ বলে ১১ চার ও ছক্কায় ১০২ রানে ব্যাট করছেন মিরাজ। ২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার শতরান করেন মিরাজ। গত বছর মিরপুরে দক্ষিণ আফ্রিকার

বিপক্ষে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে থেমেছিলেন মিরাজ। এবার ভুল করেননি। চট্টগ্রামে বাংলাদেশকে পথ দেখানো মিরাজ আছেন আগের সর্বোচ্চ ব্যক্তিগত ১০৩ রানের রেকর্ড ভাঙার দারপ্রান্তে। ড্রিংক বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ এখনও ২১৬ রানের লিড নিয়েছে। ৯ উইকেট হারিয়ে টাইগাররা জমা করেছে ৪৪৩ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন