‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জুলাই বিপ্লবে আহতরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জুলাই বিপ্লবে আহতরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে মিছিল-সমাবেশে যোগ দেন জুলাই বিপ্লবে আহত হয়ে চিকিৎসাধীনরাও। শনিবার (১২ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগ মোড়সহ আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ নানা স্লোগানে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায়ও গাজাবাসীর পাশে দাঁড়াতে ব্যর্থ হননি তারা। হুইলচেয়ারে করে, মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে শাহবাগে এসে উপস্থিত হন তারা। আহতরা বলেন, ‘হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। পাশের সড়ক থেকে ‘নারায়ে তাকবির’ ধ্বনি শুনে আর থাকতে পারিনি। একবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আহত হয়েছি, এবার সুযোগ পেলে ফিলিস্তিনের পক্ষেই জীবন উৎসর্গ করব।’ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণজমায়েতে বক্তারা গাজায় চলমান হামলার তীব্র নিন্দা জানান এবং

দ্রুত মানবিক করিডোর খোলার দাবি তোলেন। একইসাথে বাংলাদেশের তরুণ সমাজকে আরও সোচ্চার ও প্রতিবাদমুখর হওয়ার আহ্বান জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার