মারা গেছেন জিম ক্যারির বোন রিটা ক্যারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

মারা গেছেন জিম ক্যারির বোন রিটা ক্যারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
হলিউড তারকা অভিনেতা জিম ক্যারির বোন রিটা ক্যারি মারা গেছেন। তার মৃত্যুতে ক্যারি পরিবারের পাশাপাশি গোটা বিনোদন দুনিয়ায় শোকের ছায়ায় শোকস্তব্ধ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গত ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রিটা। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী অ্যালেক্স। অ্যালেক্স ও রিটার ১৬ বছরের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। অ্যালেক্স তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘রিটা আমার প্রিয়তম বন্ধু ছিল, আমার প্রেমিকা, আমার সুন্দরী স্ত্রী। অত্যন্ত ভালো মনের মানুষ এবং সবসময় সবাইকে সাহায্য করতে চাইত, এমনকি একেবারে অচেনা লোকজনদেরও।’ তিনি আরও লেখেন, ‘সবাই জানেন বড়দিন রিটার প্রিয় সময় ছিল। আসলে সেটাই ওর প্রতিদান ছিল।

একটা ফান্ডরেজ়ার শুরু করেছিল স্থানীয় সমাজসেবী সংগঠনকে সাহায্য করার জন্য। রিটার সঙ্গে সফরটা ছিল দুর্দান্ত, আনন্দের। প্রতি মুহূর্তে সকলের মনে আনন্দের সঞ্চার করত। এমন দারুণ প্রতিভাবান মহিলাকে আমি কোনো দিনও ভুলব না। গুডবাই আমার প্রেমিকা। বিদায় বন্ধু। আবার দেখা হবে কখনও।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই