মানিকগঞ্জে শতবর্ষ পুরনো কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে শতবর্ষ পুরনো কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি শতবর্ষী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৮শে সেপ্টেম্বর, শুক্রবার গভীর রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে বলে শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন। কালী মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস বলেন, “আমাদের মন্দির শতবর্ষী। ১০০ বছর আগে থেকে এখানে কালী পূজা হচ্ছে। সকালে স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে গিয়ে ভাঙচুরের চিহ্ন দেখে আমাকে জানান। কালী প্রতিমার হাত, মাথা ভেঙে দিয়ে গেছে।” তিনি আরও জানান, “গ্রামে আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করি, কোনো বিরোধও নেই। আগামীকাল থেকে দুর্গা পূজা শুরু হবে। এলাকায় অশান্তি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আমাদের ধারণা।” ঘটনার পর পুলিশ সুপার,

পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।” মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা জানান, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়