মাধ্যমিকের গণ্ডিও পার হননি তিনি বিশেষজ্ঞ চিকিৎসক সার্জন! – ইউ এস বাংলা নিউজ




মাধ্যমিকের গণ্ডিও পার হননি তিনি বিশেষজ্ঞ চিকিৎসক সার্জন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
পার হননি মাধ্যমিকের (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি) গণ্ডিও।কিন্তু তিনি হাড় জোড়া, পঙ্গু ও বাত রোগ বিশেষজ্ঞ এবং সার্জন! পড়াশোনা করেছেন নাকি এমবিবিএস (ঢাকা), এমএস অর্থোপেডিক সার্জারিতে (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ)।নিজের এমন ভুয়া পরিচয় দিয়ে অসংখ্য মানুষের চিকিৎসার নামে করেছেন প্রতারণা।তবে শেষরক্ষা হয়নি তার। রাজধানীর ডেমরায় গ্রেফতার হয়ে সেই ভুয়া চিকিৎসক জয়নুল আবেদীন জয় ওরফে মো. আরিফ হাসান (৩৫) এখন কারাগারে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাদশা মিয়া রোডের নিউ টাউন আবাসিক এলাকার ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। তিনি মাদারীপুরের শিবচর থানার সুতারপাড়া গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে। ভুয়া এই চিকিৎসক

ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ড. মো. আরিফ হোসেনের নাম ও তার সনদ (বিএমডিসি রেজি নম্বর এ-৮১৯৮৩) ব্যবহার করতেন। এ ঘটনায় খবর পেয়ে প্রকৃত চিকিৎসক মো. অরিফ হোসেন গ্রেফতার জয়নুল আবেদীনের বিরুদ্ধে সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এদিকে সংশ্লিষ্ট হাসপাতালের মালিকদের যোগসাজশে গত ৪ বছর ধরে ডেমরায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সেইফ ফার্মাসহ আরও কয়েকটি হাসপাতাল এবং কনসালটেন্ট ফার্মে চিকিৎসক হিসেবে প্রতিনিয়ত চিকিৎসা করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন গ্রেফতার জয়নুল আবেদীন জয়। এ বিষয়ে ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের

ম্যানেজার মো. মেহেদী বলেন, আমরা এ হাসপাতালটি নিয়েছি মাত্র ৮ মাস হয়েছে।এর আগে অন্য মালিকানায় থাকাকালীন থেকেই ডাক্তার জয় আমাদের এখানে মাঝে মধ্যে রোগী দেখতেন। আমরা তাকে আসল ডাক্তার হিসেবেই জানতাম। কিন্তু সে তার পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গেও প্রতারণা করেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, গত ২৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. আরিফ হাসান তার ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে তার নিজের সনদ নম্বর ব্যবহার করে ডেমরায় অন্য একজন চিকিৎসক হিসেবে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালে এসে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ডেমরা থানায় মামলা করেন।ভুয়া ডাক্তার জয়নুল আবেদীন জয়কে সোমবার

দিবাগত রাতে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট শহিদ ছাত্রলীগ নেতা মমিন পাটোয়ারীর ২য় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ-স্মরণসভা জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ