মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ January, ২০২৫

মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ January, ২০২৫ |
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবির ৮০ বস্তা চাল-ডাল সহ তিন জনকে আটক করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রাম থেকে এ চাল-ডাল জব্দ ও তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০), জেসমিনের মেয়ে ফারজানা (২০) । মাদারগঞ্জ মডেল থানার এস আই আতোয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে ১নং চর-পাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারের পার্শ্বে জনৈক হুমায়ুন আলীর বাড়ীতে টিসিবির পন্য চাল ও ডাল অবৈধ ভাবে মজুদ ও টিসিবির বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে জনগনের সহায়তায় ৮০ বস্তা(চাল ও ডাল) জব্দ করা হয়। এসময় ঘটনা স্থল থেকে তিন

জনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন। তবে আটককৃতরা বলেন, চাল ডাল কিসের সে বিষয়ে জানিনা আমরা দিনমজুর হিসেবে কাজ করেছি।মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা