মাত্র ২ ঘণ্টায় মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার, ফেরত পাঠানো হবে শীঘ্রই – ইউ এস বাংলা নিউজ




মাত্র ২ ঘণ্টায় মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার, ফেরত পাঠানো হবে শীঘ্রই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৫ |
মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় কমছেই না। ড. ইউনূসের সম্প্রতি মালয়েশিয়া সফরের পর এ বিষয়টি সমাধানের প্রত্যাশা থাকলেও বরং আরও বৃদ্ধি পেয়েছে বলে ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মত। সবশেষ মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে বড়সড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দিবাগত মধ্যরাতে চালানো এই অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বুকিত বিনতাং এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। সেখানে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের শত শত অবৈধ অভিবাসী কাজ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যখন অভিযান চালাচ্ছিলেন, তখন তাদের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা টেবিলের

নিচে লুকিয়ে পড়েন। কেউ কেউ দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর ব্যর্থ চেষ্টা করেন। মাত্র ২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার করা হয় ৭৭০ জনকে। ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে ২ নারীসহ ৩৯৬ জন বাংলাদেশি নাগরিক। বাকিদের মধ্যে ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এ ছাড়া বিভিন্ন দেশের আরো ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বসরি ওসমান বলেন, আটককৃতদের বেশিরভাগই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত সময় ধরে সেখানে বসবাস করছিলেন। তাদের সাথে বৈধ পরিচয়পত্র ছিল না। সেই সাথে তারা কেউই কাজের অনুমতিপত্র দেখাতে পারেননি। যা দেশটির প্রচলিত আইনবিরুদ্ধ। তাদেরকে

এসব অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। কারো বিরুদ্ধে মালয়েশিয়ায় অন্য কোনো অপরাধে সম্পৃক্ততা পাওয়া না গেলে শীঘ্রই আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি। এই শ্রমিকরা নিজ নিজ দেশে দারিদ্র্য ও বেকারত্ব থেকে বাঁচতে মালয়েশিয়ায় এসেছিলেন। অনেকে প্রতারণার শিকার হয়ে এসেছেন। কিন্তু আসার পর আর কেউ ফিরে যেতে চাননি বলে জানান তিনি। বাসরি ওসমান আরও বলেন, বুকিত বিনতাং এলাকাটি অনেক দিন ধরেই অবৈধ অভিবাসীদের হটস্পট। শহরাঞ্চলটি রাতেও জমজমাট থাকে। তাছাড়া শহরের কেন্দ্রস্থলে হওয়ায় অবৈধ শ্রমিকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছিল। পর্যটকদের উপস্থিতি থাকায় তাদের শনাক্ত করাটাও কঠিন হয়ে পড়ে। তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর অভিযান পরিচালনা করা হয় বলে জানান ইমিগ্রেশন

এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান। মঙ্গলবারের অভিযানসহ গত ৬ মাসে অন্তত তিন হাজারের বেশি বাংলাদেশি আটক হয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা