ভোলায় বাবাকে খুন করে পালিয়েছে ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫

ভোলায় বাবাকে খুন করে পালিয়েছে ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ |
ভোলার চরফ্যাশনে খাবারের তরকারি রান্না ভালো না হওয়ায় পুত্রবধুকে গালমন্দ করায় ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে স্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আমিরুল ইসলাম নামের এক পাষন্ড ছেলের বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ শিবা গ্রামে এঘটনা ঘটে। বাবাকে হত্যার খবর ছড়িয়ে পড়লে ছেলে আমিরুল ইসলাম-পুত্রবধু সাহানাজ বেগম মরদেহ ঘরে রেখে পালিয়ে যান। নিহত মো. রতন ফরাজী ওই গ্রামের মৃত আলী হোসেন ফারাজীর ছেলে। নিহত বৃদ্ধের প্রতিবেশীরা জানান, বৃদ্ধ রতন ফরাজী তার স্ত্রী বিলকিস বেগমসহ ছেলে আমিরুল ইসলামের সাথে থাকতেন। নিত্যদিনই পুত্রবধু তার শ্বশুর-শ্বাশুরির সাথে খারাপ আচরন করতেন। ঘটনারদিন ইফতারের পর পুত্রবধু সাহানাজের কাছে খাবার খেতে চান শ্বশুর রতন ফরাজী।

এ সময় তরকারী ভালো রান্না না হওয়ায় পুত্রবধুর সঙ্গে শশুরের বাকবিতন্ডা হয়। ওই বাকবিতন্ডার জেরে ছেলে ও পুত্রবধু মিলে বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে স্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরে রেখে পালিয়ে যান। বৃদ্ধ রতন ফরাজীর স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের মেঝেতে পরে থাকতে দেখেন বৃদ্ধ রতন ফরাজীর নিথর দেহ। বৃদ্ধ রতন ফরাজীর স্ত্রী বিলকিস বেগমের ভাষ্য তিনি অন্য ঘরে ছিলেন। তবে শশুর ও পুত্রবধূর মধ্যে বাকবিতন্ডার কথা আমি শুনেছি। যেহেতু পুত্রবধূ সবসময় খারাপ আচরন করে। তাই আমি বিষয়টি কর্ণপাত করিনি। কিছুক্ষণ পরে ঘরে এসে দেখি খাবার ঘরে স্বামীর দেহ মাটিতে পড়ে আছে। তবে পুত্রবধূ ও ছেলে আমিরুল ইসলাম ঘর থেকে

পালিয়ে গেছে। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যু আসল কারন জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার