ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে বলা হয় বলিউডের অন্যতম রোমান্টিক জুটি। যখনই তারা একে অপরকে নিয়ে বা তাদের সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন, তখন আরও ভালোভাবে বোঝা যায় তাদের মধ্যকার সুদৃঢ় বন্ধন। তারা একে অপরের জীবনের প্রতিটি বিষয়কে শ্রদ্ধার সঙ্গে দেখেন। সম্প্রতি ক্যাটরিনা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভিকি একজন চমৎকার স্বামী। ক্যাটরিনার সব বিষয়ে খেয়াল রাখেন তিনি। সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “যখনই কারও সঙ্গে আমার মিটিং থাকে, বাড়িতে বেশ বড় পরিসরে আলোচনা হয়, সময় ঠিক করার আগে ভিকি আমাকে জিজ্ঞাসা করে, ওই দিন আমার ঠিক কী পরিকল্পনা। যদি আমি বলি ‘আমার মিটিং আছে’, সে বলে, ‘ঠিক আছে, তাহলে তুমি আমাকে সারা দিন ঘর থেকে

বের করে দিতে চাও!’।” ক্যাটরিনা স্বীকার করেন, ‘আমি সবচেয়ে বড় যে শিক্ষাটি পেয়েছি তা হলো আমার স্বামীর কথা মনোযোগ দিয়ে শোনা। বিশেষ করে আমাদের বিয়ের প্রথম কয়েক মাস শুধু আমিই কথা বলতাম আর ভিকি শুনতো। কিন্তু তুমি যতই আবেগপ্রবণ হও না কেন, টেবিলে উপস্থিত সবার কথা শোনার জন্য তোমাকে জায়গা দিতে হবে। তবে, সে (ভিকি) আমাকে কথা বলার জন্য স্পেস দিয়েছে।’ ক্যাটরিনার ভাষায়, ‘ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা।’ বলা প্রয়োজন, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২১ সালে রাজস্থানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা