ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫

ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ |
আপনার মন ভালো থাকুক কিংবা খারাপ তাতে কোনো সমস্যা নেই, যদি সঙ্গে থাকে একটি মোবাইল আর থাকে ইউটিউব। এটি এখন আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী। আর সে কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তাও তুঙ্গে। আপনি মন খারাপ হলেই ঢুকে পড়েন ইউটিউবে। এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন, আবার যখন খুশি দেখতে পারেন সিনেমাও। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়ালও অনায়াসে অধ্যবসায় করতে পারেন। আবার বিভিন্ন ধরনের গাছে ভালো ফলন কীভাবে আসবে সেই পরামর্শও পেতে পারেন। এককথায় বলা যেতে পারে— ইউটিউব আপনার পরামর্শদাতা। এটা শুধু পরামর্শদাতা হিসাবেই নয়, আপনি চাইলে এ থেকে মাসে লাখ লাখ ডলারও ইনকাম করতে পারেন। একশ্রেণির মানুষ এখন এভাবেই ইউটিউবে

প্রতিদিন মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এ জন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে, সে জন্য নানান সুবিধাও যুক্ত করছে তারা। আজকের এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করে দিয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। আর ফিচারটি নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে

পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে, যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম। আর এ ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়ার ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ববাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। যারা ভিডিওটি হাইপ করবেন, তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। আর সে কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করল ইউটিউব। আর এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল। আর এটি এখন ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৩৯ দেশে চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ