ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:৩৮ পূর্বাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৮ 116 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ শুল্ক বসানোর পর ভারতের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে স্থগিত হওয়া আলোচনা ফের শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে এ বাণিজ্য বৈঠক হয়। এতে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। তার সঙ্গে বসেছেন নয়াদিল্লির প্রতিনিধি বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ভারত সরকার বলছে,দুই দেশের প্রধান আলোচক আবার আলাপ শুরু করেছেন। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল বলেছেন, ‘আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট চিত্র পেতে চাই। তাই এ

আলোচনা হচ্ছে।’ এই আলোচনা শুধু মঙ্গলবারই হওয়ার কথা। এই আলোচনার ফলের ওপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। তিনি আরও বলেন, ‘মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হচ্ছে না। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব। তবে আমরা দেখব, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কি না।’ ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন, সেই সার্জিও গোর বলেছেন, ভারতীয় বাণিজ্যমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতে বণিকসভা ফিকির সাবেক পরামর্শদাতা অঞ্জন রায় ডিডব্লিউকে বলেছেন, ‘এখন যা অবস্থা, তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশের কিছুটা অসুবিধা হবে ঠিকই, তবে অর্থনীতিতে খুব বড় ধাক্কা লাগবে না। কারণ, এখন

যে শুল্ক বসানো হয়েছে, তা পণ্যের ওপর।’ অঞ্জন রায়ের মতে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি, যিনি পরমুহূর্তে কী করবেন, তা কেউ জানেন না। তিনি আজ এক কথা বলছেন, একরকম সিদ্ধান্ত নিয়েছেন, কাল অন্য সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আনপ্রেডিকটেবল। সেজন্যই এই আলোচনায় কতটা ফল হবে, তা আগে থেকে বলা যাচ্ছে না।’ প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডব্লিউকে বলেছেন, ‘যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে, তা অনুকূল পরিবেশ নয়। দুই দেশের মধ্যেই একটা সন্দেহের পরিবেশ আছে। ভারত একটা রেডলাইন টেনে দিয়েছে। তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না। তারা কৃষি ও ডেইরি ক্ষেত্রকে খুলে দেবে না। এরপরও আলোচনা সফল হতে পারে, যদি ট্রাম্প চান

এবং মোদি কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেন। সেটা পরের কথা। তবে আলোচনা শুরু হয়েছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়।’ ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তির আশা দেখালেও ভারতের আমদানির ওপর নতুন শুল্ক ৫০ শতাংশে দ্বিগুণ করে দেওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে ভারতের রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক অন্যতম। এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় ভারতের ওপর শুল্কের হার অনেক বেশি। ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন, এতে ভারত ইউক্রেনের যুদ্ধকে অর্থায়ন করছে। আর এই অভিযোগ নয়াদিল্লি বারবার খারিজ করে দিয়েছে। সে সময় ভারত কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক ও অনর্থক। জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে

ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছিল নয়াদিল্লি। এ ছাড়া প্রধানমন্ত্রী মোদিও বিভিন্ন বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন, দেশীয় পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় তারা অগ্রগতি চায় এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও কথা বলবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি? নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব