ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। জানা গেছে, ভোর রাতের দিকে কারিনাকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারিনার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তার মা ও দুই ভাই। তবে আপাতত দেশে থেকেই গেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। চিকিৎসার ব্যয় সামলাতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতেই তাকে দেশে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমে কায়সার হামিদ বলেন, দেশে এখনো তার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। পাশাপাশি ব্যয়বহুল চিকিৎসার খরচ

জোগাড় করতেও সময় লাগছে। তাই এই মুহূর্তে মেয়ের সঙ্গে যেতে পারেননি তিনি। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই রয়েছেন। মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন সাবেক এই ফুটবলার। এর আগে সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন, চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং পরিবারের সদস্যদের ভিসাও হাতে এসেছে। তবে হাসপাতালের বিল, চিকিৎসা ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে পরিবারকে বড় ধরনের আর্থিক চাপে পড়তে হয়েছে। এজন্য ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নিয়েছেন তারা। গত শুক্রবার রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কারিনা। পরিবার সূত্র জানায়, কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পরে অবস্থার দ্রুত অবনতি হলে

হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ রয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। কারিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানিয়েছেন, অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও ব্যস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল