ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার গ্রামগুলোতে রহস্যজনকভাবে চুল পড়ে টাক হওয়ার পর এখন অনেকের নখও পড়তে শুরু করেছে।আশ্চর্যজনক হলেও সত্য, আগে যাদের চুল পড়ছিল, এখন তাদের নখ পড়ে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়, শেগাঁও তালুকের কোলওয়াদ, বন্ডগাঁও, কাথোরা এবং মাছিন্দারখেড় এই চারটি গ্রামে এখনও পর্যন্ত ৩৭ জন এমন রোগী পাওয়া গেছে, যারা এখন নখ হারাচ্ছেন। গ্রামবাসীদের মতে, শুরুতেই নখ শুকিয়ে যেতে শুরু করে।তারপর সেটির উপর হলুদ দাগ পড়তে শুরু করে, এবং তারপর সেগুলো পড়তে শুরু করে।যেসব রোগী আগে থেকেই চুল পড়ার সমস্যায় ভুগছিলেন তারা এখন নতুন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বুলধানা জেলার শেগাঁও ও নান্দোরা তালুক

এলাকায় হঠাৎ চুল পড়া ও টাক পড়ার খবর পাওয়া যায়।এরপর আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ), হোমিওপ্যাথি, ইউনানিসহ একাধিক চিকিৎসা সংস্থা বিষয়টি নিয়ে গবেষণা করে। তবে এখন পর্যন্ত চুল পড়ার কারণ তারা জানাননি। বিষয়টি নিয়ে বুলধানার জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অমল গীতের সঙ্গে কথা বলেছে বিবিসি। তিনি বলেন, আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ) চুল পড়ার সমস্যার ইটিওলজি নিয়ে এখনও কোনো রিপোর্ট প্রকাশ করেনি।তাই এভাবে নখ পড়ার আসল কারণ কী তা বলা যাবে না। ‘ স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ওই এলাকায় পানির

নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন। চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ