ভারতের প্রবীণ রাজনীতিবিদ সীতারাম আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

ভারতের প্রবীণ রাজনীতিবিদ সীতারাম আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (৭২) আর নেই। বৃহস্পতিবার নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হাসপাতালটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সীতারাম ইয়েচুরির পরিবার তার মরদেহ শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর জন্য হাসপাতালে দান করেছেন। ইয়েচুরির মৃত্যু সম্পর্কে সিপিআই (এম)-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমাদের সহযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজ বিকেল ৩টা ৩ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা গেছেন। শ্বাসনালীতে সংক্রমণ থেকে তৈরি হওয়া জটিলতায় ভুগছিলেন তিনি। ইয়েচুরি গত ১৯ আগস্ট থেকে ওই হাসপাতালে

ভর্তি ছিলেন। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নেতা হিসেবে সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবনের শুরু হয়। ছাত্রজীবনে তিনি সিপিআই(এম)-এর স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই) সদস্য ছিলেন। তিনি ১৯৮৪ সালে সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটিতে জায়গা পান এবং ১৯৯২ সালে পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন। সীতারাম ইয়েচুরি ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সিপিআই(এম)-এর তৎকালীন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের স্থলাভিষিক্ত হন। সীতারাম ইয়েচুরি চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী আইএনডিআইএ (ইন্ডিয়া) জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে