ভারতকে স্থায়ী ‘ঘর’ বানাতে চায় আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪

ভারতকে স্থায়ী ‘ঘর’ বানাতে চায় আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা শঙ্কায় নিজেদের দেশে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। ভারত বা সংযুক্ত আরব আমিরাতকে ‘হোম’ ভেন্যু বানিয়ে খেলতে হয় তাদের। তবে এবার ভারতের কোন একটি ভেন্যুকে নিজেদের স্থায়ী ‘হোম’ ভেন্যু হিসেবে চান আফগান টেস্ট অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়ডায় একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এর আগে ‘স্বাগতিক’ হিসেবে আফগানিস্তান ভারতের দেরাদুন, লক্ষ্ণৌ এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টেস্ট খেলেছে। তবে বারবার হোম ভেন্যু বদলানো লাল বলের ক্রিকেটে আফগানিস্তানের উন্নতির পথে অন্তরায় বলে ধারণা হাশমতউল্লাহর। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই আফগান ক্রিকেটার বলেন, ‘ভারত আমাদের হোম ভেন্যু, কিন্তু

যখন কোনো দলের সঙ্গে খেলতে নামি, তখন দেখি তারা আমাদের চেয়ে এখানে বেশি ম্যাচ খেলেছে। আশা করি ভারতে একটা ভালো ভেন্যু পাব এবং সেখানেই নিয়মিত হব। যদি একটা স্থায়ী ভেন্যু পাই, তাহলে সেটা বেশি কাজে দেবে।’ ভারত সফরে বাংলাদেশের টেস্ট দলে থাকতে পারেন যারা ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও এই ফরম্যাটের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পায় না আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ছয় বছরে মাত্র নয়টি টেস্ট খেলেছে তারা। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে পেয়েছে দলটি। ২০২৩ থেকে ২০২৭ এর এফটিপিতে ২২ টেস্ট ভাগে পড়েছে আফগানিস্তানের। কিন্তু এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ছয়টি ও আয়ারল্যান্ডের বিপক্ষে আছে তিনটি ম্যাচ।

নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি করে ম্যাচ তাদের। শক্তিশালী দলের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার আবদার জানিয়ে হাশমতউল্লাহ বলেন, ‘ছয় বছরে নয় টেস্টকে আমি খুব বেশি বলতে পারি না। ভালো দলের সঙ্গে খেলার সুযোগ পেলে আমরাও ভালো করব এবং আমাদের বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাস দেখুন, তাদের র‍্যাংকিং দেখুন, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ এবং আশা করি আমাদের ক্রিকেট বোর্ড আরও চেষ্টা করবে ভবিষ্যতে ভালো দলের সঙ্গে খেলার সুযোগ সৃষ্টি করতে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)