ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০৭ জন শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করানোর অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আবু হেনা মোরশেদ জামান এবং সাবেক অধ্যক্ষ শাহান আরা বেগমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি রোববার (৬ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। মামলার আসামিরা হলেন: আবু হেনা মোরশেদ জামান, শাহান আরা বেগম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. শহীদুল ইসলাম, গোলাম আশরাফ তালুকদার, মো. মুজিবুর রহমান, মো. আব্দুর রব মিয়া, মোহাম্মদ আলী, আজিজা বেগম, মুনিরজাদী কাফিয়া আলম, মো. গোলাম মোস্তফা, এবং মাকসুদা আক্তার। এজাহারে জানা

গেছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে ২০২১ শিক্ষাবর্ষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল শাখায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০৭ জন শিক্ষার্থী ভর্তি করেন। তারা অবৈধভাবে ১১ ধাপে শিক্ষার্থী ভর্তি করে, যার ফলে যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হন। এই কার্যক্রম দণ্ডবিধির ৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শাহান আরা বেগমের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। ২০১৯ সালে, মতিঝিল শাখায় এসএসসি ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার পাশাপাশি, অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ বিবেচনায় পাস করার জন্য ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আদায় করার

অভিযোগ উঠেছে। এছাড়া, বিভিন্ন শাখায় শিক্ষার্থী ভর্তির জন্যও টাকার বিনিময়ে অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, শিক্ষার্থীপ্রতি চার থেকে পাঁচ লাখ টাকা আদায় করা হত, যা প্রথমে স্কুল ফান্ডে জমা হলেও পরবর্তীতে তা ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ভাগ হয়ে যেত। এভাবে শাহান আরা বেগম কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালে, আইডিয়াল স্কুলের বনশ্রী শাখায় ‘বিশেষ ক্লাস’ নামে বাধ্যতামূলক অর্থ আদায়ের অভিযোগে দুদক অভিযান চালায় এবং প্রাথমিক তথ্য-উপাত্ত জব্দ করে। ২০১৯ সালের মে মাসে, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঘষামাজা করে নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শাহান আরা বেগমকে কারণ দর্শানোর

নোটিশ দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন