ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
গাজীপুরের শ্রীপুরে মনির শাহ নামে এক ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয় তৌহিদী জনতা। মনির শাহকে পুলিশি হেফাজতে আছেন বলে বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে পুলিশে তুলে দেওয়া হয়। মনির শাহ (৪১) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ২০০২ সালে গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে শালবনের ভেতর বিশ্ব মানব ধর্ম মেলা নামে আস্তানা গড়ে তুলেছিলেন। ‌ সেখানে আস্তানা গড়তে তিনি ধ্বংস করেছেন বনভূমির বিশাল অংশ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২০১৭ সালে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আধ্যাত্মিক সাধনার নামে বিতর্কিত কর্মকান্ডে সম্প্রতি আলোচনায় আসেন তিনি। স্থানীয় লোকজন, পুলিশ ও তৌহিদী

জনতার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর আগে মাওনা হেরাবনে অস্থায়ী আস্তানা গারে মনির শাহ। সেসময় ধর্মীয় বিতর্কিত কান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।পূনরায় সেখানে ফিরলে সম্প্রতি আলোচনায় থাকা মনির শাহ ও তার অবৈধ আস্থানা ঘিরে কয়েক দিন ধরেই শোরগোল চলছিল। এক পর্যায়ে রোববার সকালে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় স্থানীয় তৌহিদী জনতা। তারা সমাবেশ শুরুর আগেই মনির শাহ শ্রীপুরের মাওনা চৌরাস্তার জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় আসেন। আগামী কয়েক দিনের মধ্যে তার আস্তানায় অনুষ্ঠিতব্য ওরশের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। তার উপস্থিতি মাদ্রাসা ও আশপাশের স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে

বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ওলামা মাশায়েক ও স্থানীয় জনতা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে মনির শাহ এর উপর চড়াও হন তারা। খবর পেয়ে ওই মাদ্রাসার মুহতামিম মুফতি জামাল উদ্দিন সহ গণ্যমান্য তৌহিদি জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনির শাহ এর নিরাপত্তা দেন। পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিয়ে মনির শাহকে তাদের হাতে তুলে দেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, পুলিশ মনির শাহ কে হেফাজতে নেওয়ার পর তাকে গাড়িতে তোলার সময় তৌহিদী জনতা তার উপর হামলা চালায়। গণধোলাই দেওয়া হয় তাকে। এ সময় পুলিশ যথা সম্ভব নিরাপত্তা দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি জামাল উদ্দিন বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত

থাকায় স্থানীয় ছাত্র জনতা, তৌহিদী জনতা সহ সবাই মনির শাহ এর উপর ক্ষুব্ধ। তাকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে মারধরও করার চেষ্টা করা হয়েছে। আমরা তার নিরাপত্তা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, স্থানীয় লোকজন মনির শাহ নাম একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছি।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ