ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫

ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ |
জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, দলের নেতাকর্মীরা যদি চাঁদা নেওয়ার চেষ্টা করে, তার খোঁজ নেওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা করতে পারছেন না। আজ ১০ই অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। সভা অনুষ্ঠিত হয় তালতলা হালিম ফাউন্ডেশন স্কুলে। শফিকুর বলেন, “দেশের মিল-কারখানা খাতে এখন শৃঙ্খলা নেই। শুধু লুটপাট আর অনিয়ম চলছে। ইনশাল্লাহ, আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনবো। বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ তৈরি করবো যাতে কেউ হুমকি দিতে বা চাঁদা চাইতে পারে না। যদি কেউ এমন চেষ্টা করে, তাঁর হাত অবশ করে দেয়া হবে।” তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে ব্যবসায়ীরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারবেন।

বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মান ও নিরাপত্তা দেয়া হবে। জামায়াতের আমির বলেন, “দেশটা দুর্নীতিতে ভরে গেছে। মাঝে মাঝে দোকানিদের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, আমাদের নামে কেউ চাঁদা চাইছে কিনা। শুধু নাম বলে দিলে আমরা ব্যবস্থা নেব, ইনশাল্লাহ। তবে ব্যস্ততার কারণে এখন তা করা সম্ভব হচ্ছে না।” শফিকুর আরও বলেন, “দলের নির্বাচিত প্রধানমন্ত্রীও যদি অপরাধ করেন, তাকে ছাড় দেয়া হবে না। যে অপরাধে সাধারণ মানুষ শাস্তি পায়, সে ক্ষেত্রে আমাদের কেউও দায়মুক্ত থাকবে না। তাকেও আইনের আওতায় আনা হবে।” সভায় দলের ঢাকা মহানগর উত্তর শাখার আমির মুহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি