ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, কিং আলী গ্রেফতার
চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর দক্ষিণ কাট্টলীর এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওইদিন রাতে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন।
এদিকে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলীকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে চুক্তিতে জমি নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস করেন। ঘটনার সূত্রপাত হিসেবে
গত ১৬ সেপ্টেম্বর আসামিরা দলবল নিয়ে ওই অফিসে এসে অফিসের মালামাল লুট ও অফিসের লোকজনকে মারধর ও হুমকি দেয়। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তারা ফের এসে অফিসে থাকা মালামাল লুট, স্টাফদের মারধর এবং চাঁদা দাবি করে অফিসটি দখলে নেয়। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার বাদী আরিফ মঈনুদ্দীন বলেন, প্রধান আসামির নেতৃত্বে আমাদের অফিসে লুটপাট চালানো হয় এবং এখনো অফিসটি তাদের দখলে আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাই। এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, এন মোহাম্মদ ট্রেডিংয়ে লুটপাট ও হামলার অভিযোগে মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।