ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫

ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই, যুবদলকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৫ |
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় মো. বাদশা মিয়া নামে এক যুবদলকর্মীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল ২৩শে অক্টোবর, বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত বাদশা ওই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই মামলার ২ নম্বর আসামি। বাদশা জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। এর আগে গত ২২শে অক্টোবর, বুধবার ঢাকার লালবাগ থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। ফেনী জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাত জানিয়েছেন, ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তারকৃত বাদশা যুবদলের কোন পদে নেই, তবে সক্রিয় কর্মী। স্থানীয়রা জানান, গত বছরের ৫ই আগস্টের পর থেকে বাদশা

চুরি, ডাকাতি ও ছিনতাই, মামলা বাণিজ্য, দখলবাজি ইত্যাদি নানা অপকর্শ শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন যুবদলের একজন নেতা বলেন, ৫ই আগস্টের পর বাদশা দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী ও জায়লস্কর ইউনিয়ন যুবদল নেতা আশরাফুলকে সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন বাদশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম