ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
এক দশক পর পর্দায় ফিরলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ব্যাক ইন অ্যাকশন’। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধলেন জেমি ফক্স। লম্বা এ অবসরকে তাঁর জীবনের সেরা সময় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী। বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ওহ মাই গড! আমার এটি [অবসর] ভালো লেগেছে, এটি আমার জীবনের সেরা ১০ বছর।’ অবসর নেওয়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু স্বাধীনভাবে একজন মা, একজন স্ত্রী হতে এবং কিছুটা ব্যক্তিগত জীবন কাটানোর জন্যই অবসর চেয়েছিলাম।’ ‘এটি খুবই দারুণ ছিল। আমাকে যদি প্রতিদিন ১০ ঘণ্টার জন্য পরিবার ছেড়ে থাকতে হয় [কাজের জন্য] তাহলে আমি তা [কাজটা] করতে চাই

বিনোদন জগতের সবচেয়ে প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে,’ বললেন এ অভিনেত্রী। ১৯৯৪ সালে প্রখ্যাত অভিনেতা জিম ক্যারির বিপরীতে কমেডি সিনেমা ‘দ্য মাস্ক’ দিয়ে হলিউডে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের। এরপর দীর্ঘ অভিনয় জীবন থেকে ২০১৪ সালে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। ওই বছর তাঁকে দেখা গিয়েছিল ‘অ্যানি’ সিনেমাতে। এবার এক দশক পর অভিনয়ে ফেরা। সেটি স্থায়ী হবে কিনা– এ ব্যাপারে এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের ‘ব্যাক ইন অ্যাকশন’ সিনেমায় ক্যামেরন ডিয়াজকে দেখা যাবে সিআইএ’র সাবেক গুপ্তচর এমিলি চরিত্রে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল