বৈশাখের প্রথমদিনে বরিশালে গুড়িগুড়ি বৃষ্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

বৈশাখের প্রথমদিনে বরিশালে গুড়িগুড়ি বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
বৈশাখের প্রথমদিনে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গুড়িগুড়ি বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বরিশালের মানুষ। রোদের খরতাপ আর ধুলার ক্লান্তিকর পরিস্থিতির পর আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুর থেকে শুরু হয় হালকা বৃষ্টি। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দুপুর দুইটার দিকে নগরীর বিভিন্নস্থানে হালকা ধরনের বৃষ্টি হয়েছে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে। বরিশাল আবহাওয়াবিদ মো. জাহিদ হাসান বলেন, বৈশাখের শুরুতেই গুড়িগুড়ি বৃষ্টি বরিশালের জন্য ইতিবাচক একটি ইঙ্গিত। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে এবং আগামী ২/১ দিনের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে নববর্ষ উদযাপনে কোনো বড় বাধা পড়ে নি। বরং অনেকেই

সামাজিক মাধ্যমে লিখেছেন, এই বৃষ্টি যেন প্রকৃতির নববর্ষের উপহার। বৈশাখের দাবদাহের শুরুতেই এই বৃষ্টিপাত বরিশালের কৃষকসহ সর্বসাধারণের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব