বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৬

বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৬ |
ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে নিজেকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে পোস্ট করা ছবির মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে ভক্ত-অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করেছেন। শুক্রবার (৮ মে) বিকেলে একঝাঁক চোখধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই আলোচনায় আসেন তিনি। ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে

দেখা যাচ্ছে। শাড়িতে সোনালি পাড় ও কাজের প্রশংসা না করলেই নয়; সেই সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং ব্লাউজ। আর ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছেন তিনি। অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন সোনালি রঙের চোকার ও কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন মেহজাবীন চৌধুরী। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল