বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আর কোনো নাটকীয়তা না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বর্তমান বিসিবি প্রধান এবং আগামী বোর্ডেও সভাপতি হতে চলা তামিম ইকবালের খালু। আগামী ৭ জুন বিসিবি নির্বাচন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দেখা গেছে, ক্যাটাগরি ৩ থেকে মাত্র একটিমাত্র ফরম কেনা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরই সেই একমাত্র ফরমটি তুলেছেন। ফলে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখন শুধু নিয়মমাফিক তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণার অপেক্ষা। অথচ এই ক্যাটাগরি থেকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ শাহরিয়ার হোসেন বিদ্যুতের দাঁড়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। বিদ্যুৎ বলেন, ‘আমি বিসিবির গঠনতন্ত্র দেখার পর

বুঝতে পারি যে কোয়াবের কোনো কাউন্সিলর ক্যাটাগরি ৩ থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাই সরে দাঁড়িয়েছি।’ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও বিসিবি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, এবারের নির্বাচনে ক্যাটাগরি ১ থেকে ১৯টি, ক্যাটাগরি ২ থেকে ১৯টি এবং ক্যাটাগরি ৩ থেকে মাত্র ১টি মনোনয়ন ফরম জমা পড়েছে। ক্যাটাগরি ৩-এ নতুন কেউ আসার আর সুযোগ আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, বৃহস্পতিবারের পর আর কোনো ফরম সংগ্রহের সুযোগ ছিল না, ফলে আজ শুক্রবারেও নতুন কারো নাম আসার সম্ভাবনা নেই। তবে এখনই আলমগীরকে শতভাগ নিশ্চিত বিজয়ী বলতে চাননি তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘এখানে অনেক আইনি খুঁটিনাটি বিষয় জড়িয়ে থাকে।

মনোনয়নপত্রটি পুরোপুরি বৈধ কি না, তা যাচাই করার আগে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি।’ এবারের নির্বাচনে ক্যাটাগরি ১ থেকে ১০ জন, ক্যাটাগরি ২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি ৩ থেকে ১ জন পরিচালক সরাসরি ভোটে আসবেন। বাকি ২ জন পরিচালক মনোনীত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এই ২৫ জন পরিচালক মিলে পরবর্তীতে বিসিবির নতুন সভাপতি বেছে নেবেন। তবে তামিমসহ ক্লাব ক্যাটাগরির ১২ জনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দুএকদিনের মধ্যেই যা আনুষ্ঠানিক হয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট