‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
চণ্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কোচ। বাংলাদেশে নিজের প্রথম মেয়াদে কিছু সাফল্য এনে দিতে পারলেও তার দ্বিতীয় মেয়াদ ছিল বিতর্কে ঘেরা। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটা ওঠে ২০২৩ ভারত বিশ্বকাপে। এমনিতেই বাংলাদেশ সে বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হয়, এর ওপর স্পিনারদের নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ ওঠে হাথুরুর বিরুদ্ধে। এ খবর তাৎক্ষণিকভাবে জানাজানি না হলেও পরে গণমাধ্যমে প্রকাশ হয়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন লংকান এই কোচ। যদিও নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড এমন গুরুতর অভিযোগের পরও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। গেল বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধানের দায়িত্ব নিয়ে হাথুরুকে ছাঁটাই

করার উদ্যোগ নেন ফারুক আহমেদ। সেসময় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারকে আপনি শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারেন না। সে কারণে যে শাস্তি পেতে হয়, সেটাই হচ্ছে (ছাঁটাই)। এটা আরও আগে হওয়া উচিত ছিল। এখন হয়েছে, আমি খুশি।’ তবে আগের মতোই এখনো সে ঘটনা অস্বীকার করে চলেছেন হাথুরু। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোড স্পোর্টসের সঙ্গে আলাপকালে চন্ডিকা হাথুরুসিংহে জানালেন এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্যে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লংকান এই কোচ। হাথুরুসিংহের ভাষ্য, ‘আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি। হতাশা থেকে

হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি– যেকোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। কিন্তু যা হয়েছে, তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার ওপর চাপ সৃষ্টি করছে।’ বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের দিকে আঙুল তুলে ‘বিতর্কিত’ এই কোচ যোগ করেন, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিল করার চেষ্টা করেছে। এটা নতুন সভাপতির (ফারুক আহমেদ) পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল।’ এমনকি হাথুরুসিংহে তার ক্যারিয়ারের ক্ষতি করার অভিযোগও এনেছেন বিসিবির বিরুদ্ধে, ‘ক্রিকেট আমার সবকিছু। কারণ এটাই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উলটো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ