বিশ্ব সুন্দরী হতে গিয়ে বিপাকে এই তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

বিশ্ব সুন্দরী হতে গিয়ে বিপাকে এই তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের ১২তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের প্রথমসারির এই সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস গ্র্যান্ড ইউক্রেন’ হয়ে অংশ নিয়েছিলেন ক্যাটেরিনা বিলিক। ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতা থেকে হঠাৎ করেই নাম প্রত্যাহার করেছেন মিস গ্র্যান্ড ইউক্রেন। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ২৮ বছর বয়সি মিস গ্র্যান্ড ইউক্রেন তার দেশের মডেলিং ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি ইতালীয় লাক্সারি ফ্যাশন হাউস বুলগেরির শুভেচ্ছাদূত ছিলেন। এল ম্যাগাজিনের ইউক্রেনীয় সংস্করণের প্রচ্ছদেও দেখা দিয়েছেন এই সুন্দরী। মিস গ্র্যান্ড ইউক্রেনের আগে তিনি ২০২০ সালে মিস প্রিন্সেস ইউক্রেন ও ২০২১ সালে মিস সুপারমডেল গ্লোব ইউক্রেনের খেতাব জয় করেন। ক্যাটেরিনা বিলিক

অভিনেত্রী হিসেবে টেলিভিশন সিরিজেও দেখা দিয়েছেন। ‘টল গার্লস’ ও ‘দ্য ব্যাচেলর ইউক্রেন’ নামের দুটি রিয়েলিটি শোতেও অংশ নেন। ছয়টি ভাষায় বলতে, লিখতে ও পড়তে পারেন ক্যাটেরিনা বিলিক। ব মিলিয়ে মিস গ্র্যান্ড ইউক্রেনকে ভাবা হচ্ছিল মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে হঠাৎই ২০ অক্টোবর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এই সুন্দরী। এজন্য তিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের বিভিন্ন অনিয়মকে দায়ী করেছেন। ক্যাটেরিনা বিলিক জানান, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের আয়োজকেরা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। নিয়মিত সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছেন। এমনকি এই প্রতিযোগিতার আয়োজকেরা নাকি তাকে একদিন রাত ৩টা

থেকে পরদিন রাত ১১টা পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা, আনুষ্ঠানিকতা, পার্টি ইত্যাদিতে জোর করে অংশ নিতে বাধ্য করেছেন। সে সময় ক্যাটেরিনা বিলিক জ্বর, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন বলেও অভিযোগ করেন। ক্যাটেরিনার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। থাইল্যান্ডের পাতায়ার যে পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগীরা ছিলেন, সেখানকার চিকিৎসক জানিয়েছেন ক্যাটেরিনার রক্তচাপ ছিল। ক্যাটেরিনা বিলিক আরও অভিযোগ করেন, আয়োজকেরা তার খাবারের সঙ্গে এমন কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, যাতে তার অ্যালার্জি অ্যাটাক হয়, যার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এখানেই শেষ নয়, ক্যাটেরিনা বিলিক আরও জানিয়েছেন, কম্বোডিয়ায় থাকাকালীন আয়োজকেরা তিন দিনের জন্য তার পাসপোর্ট বাজেয়াপ্ত করেন। আর তার ব্যক্তিগত চলাচলের অধিকার ক্ষুণ্ন করেন। ক্যাটেরিনা বিলিক অভিযোগ

করেছেন, তিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের পরিচালকদের কাছে থেকে হুমকিমূলক বার্তা পেয়েছেন। এদিকে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাটেরিনা বিলিক যে চুক্তিতে স্বাক্ষর করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, তা ভঙ্গ করার কারণে তাকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা সব প্রতিযোগীর কাছ থেকে সর্বোচ্চ সততা ও পেশাদার আচরণ আশা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল