বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চায় সৌদি আরব, তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চায় সৌদি আরব, তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চায় মুসলিম দেশ সৌদি আরব। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আরব দেশটি। দেশটির দুই প্রতিষ্ঠান নিওম মিডিয়া হাব এবং হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট একটি চুক্তি করেছে। এর মাধ্যমে তারা মোট ৯টি সিনেমা তৈরি করবে। সৌদি আরবের লক্ষ্য বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে সৌদি চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা। এছাড়া এই অংশীদারিত্ব শোবিজ বিষয়ক নানারকম প্রশিক্ষণেও গুরুত্ব দেবে। ২০২৫ সালের মধ্যে নিওমে একটি ‘হাকাওয়াতি কমিউনিটি’ প্রতিষ্ঠা করা হবে। এটি সৌদি আরবের সৃজনশীল ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকবে। পৃথিবীর নানারকম শিল্প-সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তৈরি ও বিনোদন বাণিজ্যের বিস্তার ঘটাতে কাজ করবে এই কমিউনিটি। নিওমের এন্টারটেইনমেন্ট প্রধান মাইকেল লিঞ্চ বলেন, ‘হাকাওয়াতির সাথে

এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অংশীদারিত্ব দেশের মধ্যে একটি বিশ্বমানের মিডিয়া হাব তৈরি করতে সাহায্য করবে।’ হাকাওয়াতির সিইও অসামা আলখুরাইজি বলেছেন, ‘এ পদক্ষেপ সৌদি আরবে একটি শক্তিশালী চলচ্চিত্র নির্মাণ ব্যবস্থা তৈরি করার ব্যাপারে সাহায্য করবে। এর ফলে বৈশ্বিক বিনোদন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী হয়ে উঠবে সৌদি।’ সম্প্রতি ‘ডেজার্ট ওয়ারিয়র’ নামক একটি সিনেমা নিওমের মরুভূমিতে শুটিং করা হয়। এর বাজেট ছিল ১৫০ মিলিয়ন ডলার। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন ফ্যালকন ও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের জন্য জনপ্রিয় অভিনেতা অ্যান্থনি ম্যাকি। নিওমে শুটিং করা হয়েছে আরও বেশ কিছু বড় সিনেমা এবং টিভি সিরিজ। যার মধ্যে আছে বলিউড সুপারস্টার শাহরুখ

খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা এবং এমবিসি স্টুডিওসের প্রযোজনায় ‘রাইজ অফ দ্য উইচেস’ নামক একটি ফ্যান্টাসি টিভি সিরিজ। আর হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি প্রতিষ্ঠান। এটি সৌদি উদ্যোক্তা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন রেধা আলহাইডার, যিনি সৌদি আরবের মিডিয়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জেনারেল কমিশন অফ অডিওভিজ্যুয়াল মিডিয়ার প্রধান ছিলেন। সিইও হিসেবে আছেন নামকরা চলচ্চিত্র পরিচালক অসামা আলখুরাইজি। হাকাওয়াতি ইতোমধ্যে কিছু সৌদি সিনেমা ও টিভি শো তৈরি করে আলোচনায় এসেছে। যেমন ‘উরিম’, ‘খুরাইস’ এবং ‘কাট’। ভ্যারাইটি তাদের খবরে তথ্য দিয়েছে- নিওমে তৈরি হতে যাওয়া সিনেমাগুলোর প্রথম দুটির নির্মাণকাজ শুরু হবে আগামী বছরের মধ্যেই। এই সিনেমাগুলো সৌদি আরবের ৪০%+ ক্যাশ রিবেট প্রোগ্রাম

এবং নিওমের আধুনিক সুবিধা ব্যবহার করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল