বিশ্ব অর্থনীতি ‘ভয় পাওয়ার মতো খারাপ নয়’: আইএমএফ প্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

বিশ্ব অর্থনীতি ‘ভয় পাওয়ার মতো খারাপ নয়’: আইএমএফ প্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বুধবার (৮ অক্টোবর) মন্তব্য করেছেন যে বিশ্ব অর্থনীতি বর্তমানে প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় রয়েছে, তবে এটি এখনো অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি দুর্বল প্রবৃদ্ধির মুখোমুখি। তিনি বলেন, “বিশ্ব অর্থনীতি ভয় পাওয়ার মতো খারাপ নয়, কিন্তু আমাদের যা প্রয়োজন তার চেয়ে ভালোও নয়।” আগামী সপ্তাহে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার আগে জর্জিয়েভার এই মন্তব্য এল। তিনি জানান, মূলত যুক্তরাষ্ট্র সহ কিছু উন্নত, উদীয়মান ও উন্নয়নশীল দেশের প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সের কারণে এ বছর ও আগামী বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি সামান্যই মন্থর হবে বলে আইএমএফ আশা করছে। জর্জিয়েভা উল্লেখ করেন, সচেতন নীতিমালা, বেসরকারি খাতের অভিযোজন ক্ষমতা, প্রত্যাশার

চেয়ে কম শুল্ক হার এবং অনুকূল আর্থিক পরিবেশের কারণে বিশ্ব অর্থনীতি একাধিক ধাক্কা সহ্য করেও তুলনামূলকভাবে স্থিতিশীল থেকেছে। তিনি বলেন, "বিশ্ব এখনও পর্যন্ত শুল্কযুদ্ধের দিকে ধাবিত হয়নি—অন্তত এখন পর্যন্ত।" তবে তিনি সতর্ক করে বলেন, শুল্কনীতির পুরো প্রভাব এখনও প্রকাশ পায়নি এবং বিশ্ব অর্থনীতির প্রকৃত স্থিতিস্থাপকতা এখনও পুরোপুরি পরীক্ষা হয়নি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের গড় শুল্কহার এপ্রিলের ২৩ শতাংশ থেকে কমে বর্তমানে ১৭ দশমিক ৫ শতাংশে নেমেছে। আইএমএফ এখনও মনে করে, মধ্যমেয়াদে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশের মধ্যে থাকবে, যা কোভিড-পূর্ব সময়ের চেয়ে কম। জর্জিয়েভা বলেন, “বিশ্ব প্রবৃদ্ধির ধারা বদলাচ্ছে—চীন ধীরে ধীরে মন্থর হচ্ছে, আর ভারত পরিণত হচ্ছে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিতে।” তিনি ইউরোপের অর্থনৈতিক স্থবিরতা

নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত একজন ‘সিঙ্গেল মার্কেট সিজার’ নিয়োগ করা, যিনি সংস্কার কার্যক্রম পরিচালনা করে আর্থিক ও জ্বালানি খাতের একীভূতকরণ ত্বরান্বিত করবেন। তিনি দেশগুলোকে দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধি, রাজস্ব স্থিতি পুনর্গঠন এবং অতিরিক্ত বাণিজ্য ঘাটতি মোকাবিলার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম