বিশ্বের সবচেয়ে সুদর্শন ও সুন্দরীর তালিকায় দুই বলিউড তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

বিশ্বের সবচেয়ে সুদর্শন ও সুন্দরীর তালিকায় দুই বলিউড তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে সুদর্শন পুরুষদের পাশাপাশি বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। অনেক বিদেশি তারকার পাশাপাশি এই তালিকায় স্থান পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিখ্যাত প্লাস্টিক সার্জন ডা. জুলিয়ান ডি সিলভা প্রাচীন গ্রিক গণিত অনুসারে গোল্ডেন রেশিওর ওপর ভিত্তি করে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের মুখের বৈশিষ্ট্য পরিমাপ করেছেন। এই তালিকাটি তিনি কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তৈরি করেছেন। কিলিং ইভ ও জোডি কোমার এই তালিকার শীর্ষে রয়েছেন। যদিও দীপিকা পাড়ুকোনই একমাত্র ভারতীয় অভিনেত্রী যিনি প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন। দীপিকা ৯১.২২% স্কোর নিয়ে ৯ম স্থানে রয়েছে। এই স্কোর তার মুখের ভারসাম্য এবং

সৌন্দর্য দেখায়। অন্যদিকে ৮৬.৭৬% স্কোর নিয়ে সুদর্শন পুরুষদের তালিকায় ১০ম স্থানে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয় অভিনেতা। শাহরুখকে প্রায়শই বিশ্বের অন্যতম সুদর্শন অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান শুধুমাত্র তাদের অভিনয়ের জন্য নয়, তাদের সৌন্দর্যের জন্যও বিশেষ ভাবে সকলের কাছে পরিচিত। প্রসঙ্গত, গত মাসে দীপিকার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। আর কিছুদিন পরে দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পাবে ‘সিংঘম এগেইন’। এই ছবিতে লেডি সিংঘম হিসাবে ধরা দেবেন দীপিকা। এই ছবির মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর, রণবীর সিং, অজয় দেবগন, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, প্রমুখ। অন্যদিকে, শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল

‘ডানকি’ ছবিতে। যা বক্স-অফিসে বেশ সাড়া ফলেছিল। শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। ছবিতে শাহরুখ তার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল